Skip to main content

"ভালবাসা কোন ক্রিয়া পদ নয়"

আসলে মানুষ নিজেকে ভালবাসে, নিজের জন্য বাঁচে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মত করে জীবন সাজানো অনেক কঠিন। নিমিষেই ভেঙ্গে যায়। ভালবাসাটা হল একজন মা তার শিশুর প্রতি যে মমতা নিঃশেষ করে দেয়, তা কোন অভিনয় নয়। 

"আর ভালোবাসা তো এটাই বৃদ্ধ হসপিতালের শেষ স্পন্দন পযন্ত বৃদ্ধার ছেড়ে না যাবার প্রথনা" 

সাইনল্যাবের রাস্তায় হাত ধরে কান্না কিংবা ভীড় ঠেলে উঠা পাব্লিক বাসের উষ্ণ আলিঙ্গন অথবা গভীর রাতের ঘুম জড়ানো কন্ঠে ভালবাসা নামক মিথ্যাচারিতা সব.!! "ভালবাসার বৃত্তে কোন জ্যা, কেন্দ্র, ভূমি, পরিধি থাকে না যেটুকু থাকে সেটুকু হলো হৃদয়ের গহীন উপত্যকায় সম্মিলিত মহাকালের চাষাবাদ"। যার দিকে তাকিয়ে দুটা রাত সময় দিবে তার জন্যই একটা মায়া চলে আসবে। 



Comments

Popular posts from this blog

ওখানেও থাকবো না

  পৃথিবীর এলেমেলো সব হিসেব-নিকেশ মাথায় জট পাঁকিয়ে মাঝরাতে হঠাৎ করেই রাস্তার মধ্যখান দিয়েন হাঁটা শুরু.সকাল হতেই লাশের পাশে খুঁজে পাওয়া বদ্ধ খামটায় থাকা চিরকুটে শুধু একটা লাইনই লিখা ছিল - "আমি এখানেও ভালো নেই, ওখানেও থাকবো না..."

অপেক্ষা করুন, হিসাব মিলবেই !

একটা মজার ব্যাপার হচ্ছে, বিষন্নতার রং কেমন হয়? এই বৃত্তকার পৃথিবীতে আপনি ঠিক যা করবেন তা একদিন ঘুরেফিরে আপনার কাছেই চলে আসবে আসতে বাধ্য প্রকৃতির হিসাব একদম আলাদা প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সবকিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোন রাস্তা নাই সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে !! কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফল কখনো অনিশ্চিত হিসাব হয়না...!!" বিষন্নতার রং চিনতে পারলে বুঝতে পারতো।   

ভবিষ্যৎ নিয়ে ভাবতাম

  একটা সময় খুব ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখতাম। স্বপ্ন গুলোর ডাল পালা ছিল। অন্তহীন এই যাত্রায় কবে যে কোথায় কত ডাল ভেঙ্গে পরে গেছে, কবে যে ভুলে গিয়েছি ষোল সতেরো বছর বালকের অসাধ্য সাধন করবার জেদ গুলোকে !! কত কিছু জলাঞ্জলি দিয়ে আজ এখানটায় ... মস্ত বড় এক ডায়নাসারের গর্ভে মিশে গেছে আমার অতীত। একটা সময় খুব ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। এখন আমি ভাবি না কিছু। কি অতীত- কি বর্তমান ; কিছু না। আমাকে নিয়ন্ত্রণ করে সময়। একটা দলছুট পাখি যেভাবে আকাশে হারিয়ে যায় , নিজেকে সেভাবে ছেড়ে দিয়েছি সময়ের কাছে। এমন কিছু নেই যেটা হারালে আমি হারিয়ে যাব কিংবা এমন কিছু নেই যেটা পেলে নিজেকে খুঁজে পাব।